September 28, 2026, 10:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণে ৯ জানুয়ারি শোক দিবস ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণে প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৯ জানুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। ওইদিন আমেরিকানদের নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সমবেত হয়ে প্রয়াত মার্কিন নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন।

বাইডেন হোয়াইট হাউসের এক ঘোষণায় বলেছেন, ‘আমি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেমস আর্ল কার্টার জুনিয়রের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ওই দিন আমেরিকানদের নিজ নিজ ধর্মীয় উপসনালয়ে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

বাইডেন বলেছেন, ‘আমি বিশ্বের জনগণকে এই শোকাবহ দিনে আমাদের সঙ্গে যোগ দিয়ে দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি।’

উল্লেখ্য রোববার স্থানীয় সময় বিকেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার জর্জিয়ার প্লেইন্সে তার নিজ বাড়িতে মারা যান। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯ তম প্রেসিডেন্ট। তার বয়স হয়েছিল ১শ’ বছর

আজকের বাংলা তারিখ



Our Like Page