October 17, 2026, 7:30 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাবেক শ্রমমন্ত্রী এম এ মান্নানের ছেলে আবদুল লতিফ টিপু গ্রেপ্তার

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল লতিফ টিপুকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাজীর দেউড়ি ব্যাটারি গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে   চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার আবদুল লতিফ টিপু সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এম এ মান্নানের ছেলে। তার আরেক ভাই মো. দিদারুল আলম নগর যুবলীগের সাধারণ সম্পাদক।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপুকে গ্রেপ্তার গতকাল দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
আদালত সূত্র জানিয়েছে, গতকাল রাতে গ্রেপ্তারের প্রায় ১২ ঘণ্টা পর আজ দুপুর ২টার দিকে ২১ জন পুলিশ স্কটে তাকে আদালতে নেওয়া হয়। পরে তাকে আদালতের হাজতখানার নামাজ আদায়ের একটি কক্ষে অনেকটা ‘ভিআইপি ভাবে’ রাখা হয়।
কোতোয়ালী থানার জিআরও (এসআই) মো. কালাম বলেন, ‘আজ দুপুর ২টার দিকে আবদুল লতিফ টিপু নামে এক আসামিকে আনা হয়েছে। বর্তমানে তিনি কোর্ট লকআপে আছেন। এর বেশি কিছু এই মুহুর্তে বলতে পারছি না।’
আবদুল লতিফ টিপুর আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে আদালতে আনা হয়। আদালত মূলনথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য অপেক্ষমান রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page