September 8, 2026, 8:09 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

সাভারের আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারের আশুলিয়ায় ৬ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে গার্মেন্টস শ্রমিক স্বামী-স্ত্রীসহ তাদের ১২ বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে জামগড়া ফকিরবাড়ির মোড় এলাকার একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, মেহেদী হাসান নামের এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তিন দিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। হত্যার কারণ এখনও নিশ্চিত নয় পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা দরজায় ধাক্কা দিয়ে ফ্ল্যাটের দরজা খোলা পান। ঘরের ভেতরে ঢুকে দেখেন বিছানার ওপর মা ও ছেলের রক্তমাখা মরদেহ পড়ে রয়েছে। এরপর বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ফ্ল্যাটের ভেতরের আরেকটি রুমে স্বামীর লাশও খুঁজে পায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক জোহাব আলী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি রুমের বিছানার ওপর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। পরে আরেক ঘরে স্বামীর লাশ পাওয়া যায়। কারা, কেন তাদের হত্যা করেছে বিষয়টি এখনও জানা যায়নি।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page