November 19, 2026, 8:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাভারে চাঁদা না দেওয়ায়’ প্রকাশ্যে ব্যবসায়ী ছেলে ও তার বাবাকে মারধর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারে দাবিকৃত ‘চাঁদা’ দিতে অপারগতা জানালে প্রকাশ্যে ব্যবসায়ী ও তার বাবার ওপর পিনিক রাব্বি ও তার সহযোগীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম শিপলু।

বুধবার (১৫ মার্চ) সকালে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাভারের মালঞ্চ আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ওয়াপদা রোডের হৃদয় (২৬), হিজলাপাড়ার আল মদিনা রোডের নাসিরের ছেলে জয় (২৪), ছাওয়াবি এলাকার পিনিক রাব্বি (২৭), কামাল রোডের আড়াপাড়ার ড্রেনমার্কেট এলাকার টুকু মিয়ার ছেলে রুহুল (২৫) ও হিজলাপাড়ার আল মদিনা রোডের আল-আমিনসহ (২৪) অজ্ঞাত আরও বেশ কয়েকজন।

ভুক্তভোগীরা হলেন- সাভারের মালঞ্চ আবাসিক এলাকার সাইফুল ইসলাম শিপলু (৩০) ও তার বাবা ফারুক হোসেন (৬০)। সাইফুল ইসলাম ওই এলাকায় গার্মেন্টস অ্যাকসেসরিজের ব্যবসা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী পিনিক রাব্বি, হৃদয়, জয়, রুহুল, আলামিনসহ আরও কয়েকজন ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম শিপলুর গোডাউনে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অপারগতা জানালে গতকাল সন্ধ্যায় শিপলুর গোডাউনে মালামাল নামানোর সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার বৃদ্ধ বাবা এগিয়ে এলেও শিপলুকে বাঁচাতে ভয়ে কেউ এগিয়ে আসেনি। এ সময় তারা শিপলুর বাবাকেও বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের আটকে অভিযান চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page