April 6, 2026, 4:57 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাম্প্রতিক সহিংসতার তদন্ত নিয়ে আলোচনা করতে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার তদন্ত দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে জাতিসংঘের একটি দল আট দিনের সফরে আজ ঢাকায় এসেছে।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় এক বিবৃতিতে জানায়,‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের একটি দল অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য অংশীজনদের সাথে প্রাথমিক আলোচনার জন্য ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট ঢাকা সফর করবে।’
এতে আরো বলা হয়, এ সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার উন্নয়নে সহায়তায় অগ্রাধিকার অনুধাবন।
বিবৃতিতে বলা হয়, ‘এটি গুরুত্বপূর্ণ যে, এই সফরটি তদন্ত নয় বরং এ সফলকালে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।’
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এতে বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়ার বিশদ বিবরণ চূড়ান্ত হয়ে গেলে প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক অনুসন্ধানকারী দল পাঠানো হবে।
বিবৃতিতে বলা হয়েছে,জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের সাথে সংহতি প্রকাশ করে তাদের প্রশংসা করেছেন ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সকলের জন্য মানবাধিকারের অগ্রগতির দিকে কাজ করছে।
দলটি তথ্য সংগ্রহের জন্য তাদের সফরকালে বেশ কয়েকজন সরকারি উপদেষ্টা ও সুশীল সমাজের সদস্যদের সাথে দেখা করবে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে একটি সাম্প্রতিক   ফোন আলাপকালে এই পদক্ষেপের ঘোষণা দেন।
সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের দলকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে জানানো হয়েছে, সফরকালে জাতিসংঘের দলটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবে না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page