October 9, 2026, 11:45 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন মাগুরার তিন সাংবাদিক

ফারুক আহমেদ, মাগুরা : সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম এবং সহ-সভাপতি সাহেব আলীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।

 

রবিবার (১২ জুলাই) শালিখা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাগুরা জেলা শিক্ষক পরিবার ও প্রেসক্লাব শালিখার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাগুরা জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব শালিখার সভাপতি মো. বাহারুল ইসলাম তিন সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, সহ-সভাপতি জিআর এম তারিক, দপ্তর সম্পাদক সুবীর কুমার ঘোষ এবং কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরা, লক্ষণ চন্দ্র মণ্ডল ও সুমন।

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ নওয়াব আলী বলেন, ১৯৮৯ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন। সে সময় হাতে সংবাদ লিখে, ফিল্ম ক্যামেরায় ছবি তুলে এবং বাইসাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সংবাদ সংগ্রহ করতে হতো। তিনি অতীতের নানা অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান প্রজন্মের সাংবাদিকদের ঝুঁকি মোকাবিলায় সতর্কতা ও কৌশল অবলম্বনের পরামর্শ দেন।

 

মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ বলেন, ২০০৪ সালে সাতক্ষীরায় ফটোসাংবাদিকতার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরে ২০০৯ সাল থেকে পেশাদার সাংবাদিকতায় যুক্ত হন। তিনি বলেন, একসময় হাতে সংবাদ লিখে ডাকযোগে পাঠাতে হতো, ফিল্ম ক্যামেরায় ছবি তুলতে হতো এবং বাইসাইকেল বা হেঁটে সংবাদ সংগ্রহ করতে হতো। প্রযুক্তির উন্নয়নে বর্তমানে সংবাদ সংগ্রহ ও পাঠানো অনেক সহজ হলেও অনুসন্ধানী ও অপরাধভিত্তিক সংবাদ প্রকাশে এখনও সাহস, সততা এবং নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি কোনো সাংবাদিক বিপদে পড়লে সহকর্মীদের ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাগুরা জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব শালিখার সভাপতি মো. বাহারুল ইসলাম বলেন, ২০২৫ ও ২০২৬ সালে শালিখা উপজেলাসহ মাগুরা জেলার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধসংক্রান্ত সংবাদ সাহসিকতার সঙ্গে প্রকাশ করায় তিন সাংবাদিক নানা প্রতিকূলতা ও মামলার মুখোমুখি হন। তিনি দাবি করেন, পরবর্তীতে এসব মামলার সত্যতা প্রমাণিত না হওয়ায় তারা সাংবাদিকতার ক্ষেত্রে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।

 

তিনি আরও জানান, ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাহসিকতার পরিচয় দেওয়া সাংবাদিকদের একইভাবে সম্মাননা প্রদান করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page