September 30, 2026, 5:14 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক হুয়ান ফসে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক হুয়ান ফসে। সুইডিশ একাডেমি আজ বৃহস্পতিবার সম্মানজনক এ পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করেছে।

ফসের নাটক ও গদ্যের প্রশংসা করে সুইডিশ অ্যাকাডেমি বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায় সেগুলো লেখার মধ্য দিয়ে তুলে এনেছেন তিনি। তাঁর লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে।

নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। তার কাজ অকথ্যকে ভাষা দিয়েছে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, নরওয়েজিয়ান নাইনর্স্ক ভাষায় রচিত এবং বিভিন্ন ঘরানায় বিস্তৃত তার রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতা সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ। তিনি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন হলেও ক্রমশ গদ্যের জন্যও স্বীকৃত হচ্ছেন।

ফসের জন্ম ১৯৫৯ সালে। তার প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত হয় ১৯৮৩ সালে। ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান ১৯৯৯ সালে প্যারিসে তার নাটক ‘নকন জে তিল আ কোমে’-এর মঞ্চায়নের মাধ্যমে।

আজকের বাংলা তারিখ



Our Like Page