October 13, 2026, 2:47 pm
শিরোনামঃ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক আর্থিক সংস্থা ‘কমন ফান্ড ফর কমডিটিজ’র (সিএফসি) ব্যবস্থাপনা পরিচালক পদে রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল টানা দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল জাতিসংঘ অনুমোদিত ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় বিশ্বের দরিদ্র মানুষের জন্য আরো কাজ করার সুযোগ পাবেন। তার নেতৃত্বে কমন ফান্ড ফর কমডিটিজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও  ড. মোমেন আশা প্রকাশ করেন।
গতকাল বুধবার নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে অনুষ্ঠিত এ নির্বাচনে রাষ্ট্রদূত বেলাল একমাত্র  প্রতিপক্ষ ইতালির ড. মাসিমিলানো ফাবিয়ানের বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ (সংখ্যাগরিষ্ঠ) ভোট পেয়ে জয় লাভ করেছেন। তিনি (রাষ্ট্রদূত বেলাল) ২০২৪ সাল থেকে ৪ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে কমন ফান্ড ফর কমডিটিজ’র ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সিএফসি জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক একটি আর্থিক সংস্থা। এটি তার সদস্য দেশগুলোতে পণ্যমূল্য চেইনের সাথে জড়িত প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা প্রদান করে। সংস্থার লক্ষ্য হল পণ্য উৎপাদন ও বাণিজ্যের সাথে জড়িত ব্যবসা, সমবায় এবং  প্রতিষ্ঠানকে সহায়তা দিয়ে টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page