August 27, 2026, 5:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফু হাই ইয়েন বলেছেন, সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

গতকাল বুধবার সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

গ্রেস ফু তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন স্বত্ত্বেও আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্ভাবনায় বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, “সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে, কিংবা বিনিয়োগ করার আগ্রহ রয়েছে, বিশেষ করে অবকাঠামো এবং লজিস্টিকস খাতে।

ফু বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী  কোম্পানীগুলোকে সমর্থন অব্যাহত রাখবে সিঙ্গাপুর সরকার।

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দীর্ঘ ৫০ বছর যাবত বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বিরাজ রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page