September 22, 2026, 12:47 am
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জের ৪২ কেজি গাঁজা উদ্ধার ; ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ৫ শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। এ ঘটনায় জব্দ করা হয়েছে মাদক বহনকারী প্রাইভেটকার ও পিকআপ ভ্যানটি।

আটককৃতরা হলেন কুমিল্লার কোতোয়ালি থানার গোবিন্দপুর গ্রামের দুলাল মিয়া (৪৫), দ্বিতীয় মুরাদপুরের মোঃ সাইফুল ইসলাম সোহেল (৩০), মোঃ রুবেল আহম্মেদ সেন্টু (৩২), দেবীদ্বারের রাধানগরের মোঃ ইকবাল হোসেন (২৩) ও মোঃ গিয়াস উদ্দিন (৩৫)।

র‌্যাব-১২’র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার ভোরে গোপন সাংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার পাঁচলিয়ায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। তখন একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময়ে মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

একই সময়ে একই স্থানে একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন যে, তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দিয়ে আলামতসহ সলঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page