October 5, 2026, 3:48 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে তালাক দেওয়ায় স্ত্রীর নাক কেটে দিলেন সাবেক স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীর নাক ও হাত কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ২৫ বছর আগে দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের মৃত সোনা উল্লার মেয়ে সোনাভানের সঙ্গে পাশের কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলা বকসের ছেলে সাগর হোসেনের বিয়ে হয়। এরপর তাদের তিনটি সন্তান হলেও পারিবারিক কলহ লেগেই থাকতো। এ কলহের জেরে সাগর হোসেন বিভিন্ন সময় সোনাভানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

নির্যাতন সহ্য করতে না পেরে দুই মাস আগে স্ত্রী সোনাভান অতিষ্ঠ হয়ে আব্দুস সালামকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোনাভানকে দেখে নেয়ার হুমকি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সোনাভান প্রতিকার চাইতে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে যান। এরপর পরিষদ থেকে ফেরার পথে কর্ণঘোষ গ্রামের আঞ্চলিক সড়কের ধারালো ছুরি দিয়ে স্ত্রীর নাক কেটে দেন। এতে নাকের ওপরের অংশ মাটিতে পড়ে যায়। এরপর ডান হাতে কোপ দিয়ে পালিয়ে যায় আব্দুস সালাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় রাতে সাগর হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ওই নারী মামলা করবে বলে জানিয়েছে।



Our Like Page