February 2, 2026, 9:32 am
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে দুই ভাগ্নে হত্যা মামলায় মামাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের চৌহালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাগ্নেকে হত্যার দায়ে মামাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া মহল্লার মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে নিহতদের মামা নাছির উদ্দিন (৪০), সহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই মহল্লার মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, দন্ডপ্রাপ্তদের সঙ্গে তাদের ভাগ্নে কাউছারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে দন্ডপ্রাপ্তরা কাউছারকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জমিজমা নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে কাউছারকে মারপিট করে। সংবাদ পেয়ে কাউসারের ভাই মিল্টন আসলে তাকেও মারধর করা হয়। গুরুত্বর অবস্থায় কাওছার ও মিল্টনকে ঢাকা নেয়ার পথে দু’জনই মারা যায়। এ ঘটনায় নিহতদের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত সোমবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন। আসামীদের জেল হাজতের প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page