September 18, 2026, 8:41 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে পিবিআইয়ের জালে ধরা পড়লো ৬ প্রতারক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জে পিবিআই পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার  সন্দেহভাজন ৬ জনকে আটক করে পিবিআই।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার আব্দুল মজিদের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯), টুকরা ছোনগাছার মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহীম মোন্নাফ (২৫), ছোনগাছা দক্ষিণের লুৎফর চৌধুরীর ছেলে  ইকবাল চৌধুরী বাবু, চিলগাছার মোজাহার আলীর ছেলেসাগর আলী শহিদুল (৪০), চিলগাছার নুরুল ইসলামের ছেলে বাবু মিয়া (৩২) ও দত্তবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৭)।

পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম জানান, সিরাজগঞ্জে সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামের কৃষক আমজাদ শেখের রাড়িতে চলতি বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে মুখে মাফলার পেচিয়ে ৬ জন লোক বাড়িতে প্রবেশ করেন। এসময় তারা পিবিআই পুলিশের পরিচয় দিয়ে আমজাদ শেখ মাদক ব্যবসায়ী উল্লেখ করে ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

এরপর আবারও একইভাবে তার কাছ থেকে আরেও ১০ হাজার টাকা ও ১০ আনা সোনা নিয়ে যায়।

এসময় বাদীর ছোট ভাই ও বড় ভাই আক্তার শেখের স্ত্রী বাঁধা দিলে তারা পিবিআই পুলিশের ঠিকানা ও সরকারি মনোগ্রাম খাম ও তাদের দুইজন এসআই পরিচয় দিয়ে আসেন।

পরে এঘটনায়  কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর পিবিআই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এরই এক পর্যায়ে সোমবার সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ৬ জনকে আটক করে পিবিআই। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে তারা।

এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পিবিআইয়ের প্যাড ও একটি ট্যাব উদ্ধার করে পিবিআই।

পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page