November 19, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে আকরাম হোসেন (১৮) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিব তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আকরাম হোসেন খোশালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের জানান, কোনাগাঁতী গ্রামের নূর মোহাম্মদ তালুকদারের ছেলে মারুফ বিন হাবিব তালুকদার আকরামকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিহতের মরদেহ অভিযুক্তের বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে। মারুফ গ্রেপ্তারের পর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মারুফকে ইতোমধ্যেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page