March 8, 2026, 6:59 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বন্যায় ৬৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় সিরাজগঞ্জে কৃষকদের ৬২ কোটি ৭৮ লাখ ৩ হাজার ১২৬ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে পাট, তিল, পটোল, আউশ, আমন বীজতলা ও বেগুনসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় এবারের বন্যায় ৩৭ হাজার ৪৬ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিন সপ্তাহের এ বন্যায় জেলায় ৬ হাজার ৫২৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে যায় ৩ হাজার ১৮৫ দশমিক ১ হেক্টর ফসলি জমি। এসব ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬২ কোটি ৭৮ লাখ ৩ হাজার ১২৬ টাকা।

ক্ষতিগ্রস্ত কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া এলাকার মবজেল হোসেন জানান, তিনি দুই বিঘা জমিতে বেগুন চাষ করেছিলেন। বন্যার পানিতে সব পচে নষ্ট হয়ে গেছে। সংসার কীভাবে চলবে তা নিয়ে এখন তিনি দুর্ভাবনার মধ্যে রয়েছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, প্রায় এক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি কমছে। এ মুহূর্তে আর বন্যার কোনো পূর্বাভাস নেই।

সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে জেলা সম্প্রসারণ বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবছর ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হয়। এবারও সহায়তা করা হবে।

এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, তারা ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। একইসঙ্গে কৃষকদের সহায়তার কথাও বলা হয়েছে। সহায়তা পেলে কৃষকরা কিছুটা উপকৃত হবেন বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page