November 19, 2026, 8:05 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বাসাভাড়া নিয়ে দ্বন্দ্বে মালিকের ছেলেকে হত্যা ; আটক ৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালীর জোতপাড়ায় যমুনার চর থেকে এক শিশুর জবাইকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরে বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে মালিকের ছেলেকে হত্যা করে পুঁতে রাখা হয়। এ ঘটনায় ঘাতকসহ ৫ জনকে করা হয়েছে।

নিহত তানজিদ সরকার (৯) গাজীপুরের কুনিয়াগাছা গ্রামের লতিফ সরকারের ছেলে।

আটককৃতরা হলেন টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে ঘাতক সোহাগ হোসেন (২০), স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, বাবা মাখন মিয়া, মিননগরের খালা জুলেখা খাতুন।

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে ঘাতক সোহাগের মা ও বোন ভাড়া থাকতেন। ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৌশলে গত শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ।

এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় অভিযোগ করলে চৌহালী থানা পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রোববার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার গলা কাটা ছিল।

আটককৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন।

এরপর পুলিশ সোহাগের আরও ৪ স্বজনকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন থানার ওসি।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page