April 6, 2026, 4:21 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বিকাশ এজেন্টকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিকাশ এজেন্ট তারিকুল ইসলামকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের চৌকিদহ ব্রিজ সংলগ্ন সিএনজি পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

ব্যবসায়ী তরিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের হাজী জহুরুল ইসলামের ছেলে।

ওসি নজরুল ইসলাম বলেন, উল্লাপাড়ার বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকান থেকে পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন বিকাশ ও ডাচ বাংলা এজেন্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম। পথে দুটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী এসে তার পথরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তরিকুল এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেন। তখন অন্য ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখানে একটি মোটরসাইকেল ও একটি চাকু পাওয়া গেছে। ভুক্তভোগী আহত হয়ে হাসপাতালে থাকায় ঘটনার বিস্তারিত জানা যায়নি।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই পুলিশের একটি উচ্চ পর্যায়ের টিম ঘটনাস্থল তদন্ত করেছে। এ ঘটনায় পুলিশ খুব শীঘ্রই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page