September 8, 2026, 5:22 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে মেয়ের ছুরিকাঘাতে ঝুমা কর্মকার নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়ে পূজা কর্মকার সিঁথিকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মা ঝুমা কর্মকার বগুড়ার শেরপুর উপজেলার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাসযোগে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ঝুমা কর্মকার ও মেয়ে পূজা কর্মকার সিঁথি। হঠাৎ চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যান সিঁথি। পরে মাও বাস থেকে নেমে পড়েন। এ সময় মেয়েকে বাস থেকে নামার কারণ জানতে চান মা। এতে ক্ষিপ্ত হয়ে ব্যাগ থেকে চাকু বের করে মায়ের বুকে আঘাত করেন সিঁথি। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ঝুমাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েকে আটক করা হয়েছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঠিক কী কারণে মেয়ে এমন কাজ করল তা জানা যায়নি। তবে এটুকু জানতে পেরেছি যে, মেয়েটার নাকি একটা মুসলিম ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। এটা নিয়ে তাদের মধ্যে কিছু হতে পারে এবং এর জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page