October 4, 2026, 3:40 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশের চর কুশাবাড়িতে ভাতিজার শাবলের আঘাতে বৃদ্ধ চাচা নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত মোসলম উদ্দিন (৭০) মৃত সিকদার আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মোসলেম উদ্দিনের সাথে ভাতিজা সাগর আহম্মেদ জালালের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান। ঘটনার পর থেকেই ভাতিজা পালাতক রয়েছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ঘটনায় মামলা ও দায়ীকে আটকে অভিযান চলছে।

 

 



Our Like Page