April 11, 2026, 4:51 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সিমান্তবাজার মোড় এলাকায় পিকাপ-ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে সিমান্তবাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো.মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল (২৩) মোহাম্মদ আলীর ছেলে মোঃ রনি (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সিমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে একটি মালবাহী ট্রাক সকাল সাড়ে ৭ টার দিকে ট্রায়ার পাংচার হওয়ায়, ড্রাইভার ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলে। একই সময় ঢাকা হতে ছেড়ে আসা মালবাহী পিকাপ লুবা এন্টার প্রাইজ” (ঢাকা মেট্রো ১৯-৮১০০) পিছন থেকে ধাক্কা দিলে, লুবা এন্টার প্রাইজের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় সামনে থাকা মালবাহী ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনার পরে এই লেনটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page