October 4, 2026, 5:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় তেল শোধনাগার নির্মাণ করবে ইরান ও ভেনিজুয়েলা

ইরানের উপ-তেলমন্ত্রী জলিল সালারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তার দেশ, ভেনিজুয়েলা এবং সিরিয়ার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী আরব দেশটির হোমস প্রদেশে একটি নতুন তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে উপ-তেলমন্ত্রী জলিল সালারি এ তথ্য জানান। চুক্তিটি বাস্তিবায়িত হলে যে শোধনাগার নির্মাণ করা হবে তাতে প্রতিদিন এক লাখ ৪০ হাজার ব্যারেল তেল শোধন করা যাবে। প্রয়োজনীয় এই তেল যৌথভাবে সরবরাহ করবে ইরান ও ভেনিজুয়েলা।

এজন্য প্রয়োজনীয় মৌলিক পরীক্ষা-নিরীক্ষা ও নকশা প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন জলিল সালারি।সিরিয়ায় আগে থেকে চালু বানিয়াস রিফাইনারি এবং হোমস শোধনাগারের পরিপূরক হিসেবে কাজ করবে নতুন এই শোধনাগার। আগের দুটি শোধনাগারই পশ্চিম সিরিয়ায় অবস্থিত।

ইরানি এ কর্মকর্তা জানিয়েছেন, হোমসে অবস্থিত এক লাখ ১০ হাজার ব্যারেল তেল শোধনাগার মেরামতের জন্য একটি সমঝোতা স্মারকও সই করেছে ইরান ও সিরিয়া। ইরান, সিরিয়া ও ভেনিজুয়েলা -তিনটি দেশই মার্কিন নিষেধাজ্ঞার ভয়াবহ শিকার। তারা এই শোধনাগার নির্মাণের জন্য যে পরিকল্পনা নিয়েছে তার মধ্যদিয়ে মূলত মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার জোরদার চেষ্টা ফুটে উঠেছে।

 

 



Our Like Page