October 18, 2026, 5:59 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা-ইসরাইল ; আইআরজিসি’র বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, বিদেশি-মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে সিরিয়ার পতন হওয়ার পর সৃষ্ট অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে দেশটির অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।

এই বাহিনী এক বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী সিরিয়ার আবাসিক ও সামরিক স্থাপনায় বোমাবর্ষণ করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস করছে এবং সিরিয়ার ভূমি জবরদখল করেছে।

এ ধরনের নগ্ন আগ্রাসন ও হামলার ব্যাপারে ‘বিস্ময়কর নীরবতা’ দেখানোর জন্য বিবৃতিতে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষা করার প্রয়োজনীয়তাকে ইরান নিজের মৌলিক নীতি বলে মনে করে। সিরিয়ার ভবিষ্যত নির্ধারণ করার একমাত্র অধিকার দেশটির জনগণের রয়েছে এবং এই ন্যায়সঙ্গত ও বৈধ অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজকে সম্মান জানাতে হবে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামি প্রতিরোধ ফ্রন্ট নিষ্ক্রিয় থাকবে না বরং আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা লক্ষ্য করে যেকোনো হামলা এবং এসব দেশকে খণ্ডবিখণ্ড করার যেকোনো প্রচেষ্টা বুদ্ধিমত্তার সঙ্গে রুখে দেবে।

তাহরির আশ-শামের নেতৃত্বাধীন বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধরনের সাফল্য অর্জনের পর গত রোববার সকাল নাগাদ রাজধানী দামেস্ক দখল করে নেয়। এর মাধ্যমে দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, ইহুদিবাদী ইসরাইল, তুরস্ক ও কিছু পশ্চিমা দেশের সরাসরি পৃষ্ঠপোষকতা নিয়ে তাহরির আশ-শাম বিদ্যুৎ গতিতে সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার এক ভাষণে বলেছেন, সিরিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহে প্রতিবেশী একটি দেশের [তুরস্কের] সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই; কিন্তু এর পেছনে মূল ষড়যন্ত্র ও চালিকাশক্তি হিসেবে কাজ করেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page