October 4, 2026, 10:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার উত্তরাঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কিপন্থী বাহিনী নিয়ন্ত্রিত নগরীর একটি বাজারে রোববার গাড়ি বোমা বিস্ফোরণে আটজন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, প্রাথমিক তথ্যে আলেপ্পো প্রদেশের আজাজের একটি জনপ্রিয় বাজারের মাঝখানে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং ২৩ জন আহত হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিস্ফোরণের কারণে সেখানে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়ার অভ্যন্তরে সংস্থাটির বিভিন্ন সূত্রের একটি নেটওয়ার্ক রয়েছে।
তারা আরো জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
২০১১ সালে সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের পর সিরিয়ার যুদ্ধ শুরু হয় এবং তা একটি মারাত্মক সংঘাতে পরিণত হয় যা জিহাদি এবং বিদেশী সেনাবাহিনীকে টেনে আনে।
এ যুদ্ধে ৫ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং  লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। এতে দেশের অবকাঠামো ও শিল্প কারখানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 



Our Like Page