September 29, 2026, 5:35 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাকারী ইরানি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাকারী এক ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, সোমবার রাতে সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে ইসরাইলি জঙ্গি বিমানের হামলায় বেহরুজ ওয়াহেদি শহীদ হয়েছেন। তিনি আল-আকসার শহীদ। ইরানের আলবোর্জ প্রদেশের কারাজ শহরের এই বীরের দুই বছরের এক সন্তান রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় আহ্বানে সাড়া দিয়ে ইরানের আইআরজিসি’র কুদস ফোর্সের কিছু সেনা সেদেশে অবস্থান করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ বিশেষকরে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস মোকাবেলায় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।#

 

আজকের বাংলা তারিখ



Our Like Page