April 13, 2026, 6:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন সেনাবাহিনী রোববার জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় শনিবার এক বিমান হামলায় আল-কায়েদা-সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক্স-এ এক বিবৃতি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী শনিবার উত্তর-পশ্চিম সিরিয়ায় আল-কায়েদার সহযোগী সন্ত্রাসী সংগঠন হুররাস আল-দিন (এইচএডি) এর একজন সিনিয়র অর্থ ও সরবরাহ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম তাদের লক্ষ্যবস্তু চিহ্নিত করেনি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা, সংঘটন এবং পরিচালনার প্রচেষ্টা ব্যাহত এবং দুর্বল করার জন্য এই হামলা চালানো হয়েছিল।

গত ৩০ জানুয়ারি সেন্টকম হুররাস আল-দীনের আরেকজন সিনিয়র কর্মকর্তা, মুহাম্মদ সালাহ আল-জাবিরকে বিমান হামলায় হত্যা করে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে যে হুররাস আল-দিন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।

গত মাসে বিলুপ্তির ঘোষণার আগ পর্যন্ত এটি প্রকাশ্যে আল-কায়েদার প্রতি তার আনুগত্য নিশ্চিত করেনি।

মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে হুররাস আল-দিনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং এর বেশ কয়েকজন সদস্যের তথ্যের জন্য আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেয়।

সেন্টকম জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেনে, আমাদের মাতৃভূমি এবং এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র, মিত্র এবং অংশীদারদের রক্ষা করার জন্য আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page