April 12, 2026, 12:22 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

সিলেটের শাহপরান মাজারে আলেম-জনতার সঙ্গে ওরসপন্থীদের সংঘর্ষ ; আহত ৪০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিলেটের খাদিম এলাকায় শাহপরাণ (র.) মাজারে আলেম-জনতার সঙ্গে ওরসপন্থীদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষে সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গত ৩ দিন থেকে শাহপরাণ (র.) মাজারে বার্ষিক ওরস চলছিলো। এই ওরসকে কেন্দ্র করে প্রায় বছর মাজারের আশপাশ এলাকায় মাদকের আসর বসে। চলে নানা অসামাজিক কার্যকলাপ। এ প্রেক্ষিতে  কয়েকদিন আগে সিলেটের আলেম সমাজ-শাহপরাণ মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে ওরসের নামে কোন অসামাজিক কার্যকলাপ যাতে না হয় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির নেতৃবৃন্দ মাজারে কোনো অনৈতিক কার্যকলাপ হবেনা বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।

এদিকে ওরস চলাকালীন সময় কেউ  যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে জন্য আলেম-সমাজের প্রতিনিধি দল  মাজার এলাকায় সতর্ক পাহারা দেন। সোমবার দিবাগত রাতেও তারা মাজারের মসজিদের সিঁড়িতে পাহাড়ায় থাকেন।

এসময় ওরসে আসা মাথায় লাল কাপড় বাধা কিছু লোক তাদের উপর হামলা শুরু করে। তখন মাদরাসার ছাত্র-শিক্ষকরা এসময় মসজিদের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদেও ঘেরাও করে রাখে। খবর পেয়ে পার্শ্ববর্তী হরিপুর এলাকার শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র-শিক্ষককে উদ্ধার করেন। তারা ওরসে আসা লোকজনের তাবুগুলো ভেঙে দেন। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষর ৪০ জন আহত হন।
পরে ভোররাত সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আলেম-সমাজের কয়েকজন অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও উত্তেজনা শুরু হওয়ামাত্র তারা সেখান থেকে চলে যায়। পরে পরিস্থিতি বেগতিক হয়ে উঠে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page