October 17, 2026, 9:02 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৭ আগস্ট) রাত ২টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী ভানুগাছ সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দায়িত্বরত গেইটম্যান রেলক্রসিংয়ে উপস্থিত ছিলেন না। এছাড়া রেলগেইট না ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ঢাকাগামী উপবন এক্সপ্রেসের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে লাইন চেক করে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page