October 13, 2026, 10:43 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সিলেটে ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি : এটিএম কর্মকর্তা গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেট নগরীর সুবিদবাজারের ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে আলবাব হোসেন নামে এক এটিএম কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় টাকা সরবরাহের কোম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেড সিলেটের ইনচার্জ সন্দীপন দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সিকিউরেক্স কোম্পানির দুই এটিএম অফিসারকে আসামি করা হয়। গ্রেফতার আলবাব বুথে চুরির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, টাকা চুরির ঘটনায় এটিএম অফিসার আলবাব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বুথে চুরির ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া বুথের সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় অন্যদের গ্রেফতারের অভিযান চলছে। গ্রেফতারকৃত আলবাবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়,  গত ২৭ অক্টোবর বুথে টাকা আপলোড করা হয়। কিন্তু ৩০ তারিখ বুথে ২৬ লাখ ৩২ হাজার টাকা গরমিল দেখা যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মঈন উদ্দিন সিপন জানান, শুক্রবার (৩ নভেম্বর) সকালে থানায় মামলা দায়ের করেছেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইনচার্জ সন্দীপন দাস। এ ঘটনায় আলবাব হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, চুরির সঙ্গে অজ্ঞাত ২-৩ জনসহ কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক জড়িত আছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page