August 17, 2026, 7:42 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে গলায় বাল্ব ঝুলিয়ে পদযাত্রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে গলায় বাল্বের মালা দিয়ে পদযাত্রা করেছেন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহের।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরের সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্ট হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট অফিস পর্যন্ত পদযাত্রা করেন তিনি।

পদযাত্রা শুরুর আগে এহছানুল হক তাহের বলেন, সিলেট মহানগরে কয়েক মাস ধরে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীসহ শিশু ও বৃদ্ধরা নাজেহাল। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০/১২ বার লোডশেডিং হয়। ঘনঘন লোডশেডিংয়ের ফলে সব ধরনের কাজকর্মে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল, দুপুর, বিকেল এমনকি মধ্যরাতেও হচ্ছে লোডশেডিং। ফলে নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। সিলেটে গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে, যা খুবই দুঃখজনক।

লোডশেডিং বন্ধ না হওয়া পর্যন্ত এই দাবি নিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে তাহের বলেন, লোডশেডিংয়ের এই ভয়াবহ অবস্থা থেকে বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায়, সিলেটের জনসাধারণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page