October 4, 2026, 3:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২জন নিহত হয়েছেন।
শনিবার রাত ১ টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকর মিত্রিমহল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
নিহতরা হলেন, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ওবায়দুল্লাহ ইসহাক (৩০) ও অপরজন তার বন্ধু সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী সিলেট নগরীর ষ্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী, মিরের ময়দান নিবাসী এম হাফিজুর রশীদ (২৮)
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত অনুমান ১ টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ জাতীয় মহাসড়কের সালুটিকর মিত্রিমহল নামক স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন দিকে সিলেটমুখি একটি মোটর সাইকেল সজোরে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌছে দুর্ঘটনাস্থল থেকে মোটর সাইকেলের দুই আরোহীর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে দুজনের লাশ হাসপাতালের মর্গে রেখে আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে এদুর্ঘটনার সংবাদ জানাজানি হলে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতি ও সামাজিক অঙ্গনে উদীয়মান একজন জনপ্রতিনিধি হিসেবে মোঃ ওবায়দুল্লাহ ইসহাক ও তরুণ ব্যবসায়ীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড.এ কে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page