October 4, 2026, 8:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সী-ফেয়ারার্সদের ‘অন এরাইভাল ভিসা’ জটিলতা সমাধানে আইএমও চেষ্টা করবে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সী-ফেয়ারার্সদের (নাবিকদের) ‘অন এরাইভাল ভিসা’ জটিলতা সমাধানে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) চেষ্টা করবে এবং এ বিষয়ে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতকালে এ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে মেরিটাইম সেক্টরের সেইফটি ও সিকিউরিটির বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী জানান, এশিয়া মহাদেশের মধ্যে আইএমও’র মহাসচিবের বাংলাদেশে প্রথম সফর, এটি বাংলাদেশের মেরিটাইম সেক্টরের জন্য একটি ভালো বার্তা। তিনি জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মহাসচিব সাক্ষাত করে সেখানে তিনি আশাবাদী ও উৎসাহিত হয়েছেন। এরকম একজন লিডারশিপ থাকলে যেকোনো মেরিটাইম নেশন এগিয়ে যেতে পারে। পরে মহাসচিব ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন এবং বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন। এত বড় মাপের একজন নেতা এত সাধারণ পরিবেশে থেকেছেন জেনে আইএমও মহাসচিব অবাক হন।
এমভি আব্দুল্লাহ জাহাজ মুক্ত করার বিষয়ে আইএমও’র ফুল সাপোর্ট এবং আইএমও’র মাধ্যমে অন্যান্য দেশের সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী আইএমও মহাসচিবকে ধন্যবাদ জানান। এমভি আব্দুল্লাহ জাহাজ মুক্ত করার ব্যাপারে আমাদের সিরিয়াসনেসের বিষয়ে মহাসচিব প্রশংসা করেন। মেরিটাইম সেক্টরের সেফটি ও সিকিউরিটি, গ্রীন শিপবিল্ডিং, হংকং কনভেনশন অনুসরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম এবং মেরিটাইম অ্যাফেয়ার্স কাউন্সিলর ও আইএমওতে বিকল্প স্থায়ী প্রতিনিধি ক্যাপ্টেন কাজী এবিএম শামীম উপস্থিত ছিলেন।



Our Like Page