October 4, 2026, 7:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সুখবর ; খুলনায় নলকূপ বসাতে গিয়ে উঠছে গ্যাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা মহানগরীর আড়ংঘাটা মোড়ল পাড়া এলাকায় নলকূপ বসানোর জন্য গর্ত করা জায়গা থেকে গ্যাস উঠছে। নলকূপের জন্য বসানো দুটি পাইপও উঠে গেছে।

আড়ংঘাটা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শুনেছি নলকূপ বসাতে গিয়ে গ্যাস উঠছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, খুলনা মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান জিবলু মোড়ল তাদের পৈতৃক জমি প্লট হিসেবে বিক্রি করেন। ওই জমির ক্রেতা সেখানে বাড়ি করার জন্য আজ অগভীর নলকূপ বসাতে যান। নলকূপের দুটি পাইপ বসানোর পরপরই গ্যাস উঠতে শুরু করে। পাইপও বেরিয়ে আসে। ভয়ে লোকজন দূরে সরে যান।

এ বিষয়ে জমির আগের মালিক জিবলু মোড়ল বলেন, আমাদের জমি কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। পরে সেখানে জমির মালিক বাড়ি করার জন্য নলকূপ বসাচ্ছেন। নলকূপ বসাতে গিয়ে গ্যাস উঠছে।



Our Like Page