September 7, 2026, 4:23 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

সুদান ফেরত বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করবে সৌদি আরব : রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদান থেকে চলে আসা বাংলাদেশিদের জেদ্দায় থাকার ব্যবস্থা করবে সৌদি আরব বলে জানিয়েছেন ঢাকায় ওই দেশের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সোমবার (১ মে) সৌদি দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সৌদি সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের কাছে চিঠি দিয়েছেন।

উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে সুদান থেকে প্রায় ৭০০ বাংলাদেশিকে জেদ্দায় সরিয়ে নেওয়া হচ্ছে।

সৌদি রাষ্ট্রদূত আরও জানান,  সুদান থেকে সৌদি ও অন্যান্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে সৌদি আরব।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ১০০ দেশের ৬ হাজার লোককে উদ্ধার করা হয়েছে। তাদের হোটেল, সামরিক ও বেসামরিক ভবনে রাখা হয়েছে। একইসঙ্গে তাদের ভিসা দেওয়া হয়েছে। সুদান থেকে আসা ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আমরা সহায়তা দিচ্ছি। যারা নিজ দেশে ফেরত যাচ্ছেন না, তাদের বিনা অর্থে সৌদি আরবে থাকার ব্যবস্থাও করা হচ্ছে।’

৫৮ হাজারের মতো সুদানিজ, যারা ওমরাহ অন্যান্য কাজে সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরও থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page