March 29, 2026, 6:07 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ৮ বছর পর সুনামগঞ্জের দিরাই অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দিরাই বি এ ডিসি মাঠে অনুষ্ঠিত সম্মেলন শুরুর দিকেই চেয়ার নিক্ষেপ ও ইট পাটকেল নিয়ে হামলা চালায় দিরাই আওয়ামী লীগের সাবেক মেয়র মোশারফ মিয়ার সমর্থকরা।

এ সময় সম্মেলন উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহীদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সদস্য আজিজুস সামাদ ডনসহ জেলার নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরা।

কেন্দ্রীয় আ. লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, এ হামলা আমাদের উপর নয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চালানো হয়েছে। আমরা তাদের চিহ্নিত করে রেখেছি। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ ঘটনায় কিছু সময় বন্ধ থাকে সম্মেলনের কার্যক্রম। পরবর্তীতে আবারও শুরু হয়েছে সম্মেলনের আনুষ্ঠানিকতা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page