March 8, 2026, 10:11 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে কৃষকের সঙ্গে ধান কাটলেন ৩ প্রভাবশালী মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জে কৃষকের সঙ্গে বোরো ধান কাটায় অংশ নিয়েছেন তিন মন্ত্রী। ধান কর্তনের পাশাপাশি কৃষক সমাবেশেও অংশ নেন তারা। বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ধান কর্তন উৎসবে অংশ নেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

ধান কর্তন উৎসবে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অপ্রয়োজনীয় প্রকল্প দিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আমাদের কাছে হাওরের বাঁধের জন্য ২৩০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা ১০০ কোটি টাকা দিয়েছি। যাছাই-বাছাই করে আর হয়তো ২০-৩০ কোটি টাকা দেওয়া হবে। হাওরের খরচ অটোমেটিক কমিয়ে দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের পরম বন্ধু। বিশেষ করে হাওরের জন্য প্রধানমন্ত্রীর অসীম স্নেহ। নাহলে আমরা বিশ্ববিদ্যালয়,  বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল কলেজ, উড়াল সেতু, রাণীগঞ্জ সেতু পেতাম না।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য ঘাটতির দেশ, দুর্ভিক্ষের দেশ, সারা পৃথিবীতে আমরা খাদ্যের ঝুলি নিয়ে বেড়াতাম। ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত ছিল। সেই বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সেই বাংলাদেশে আজকে আমাদের কৃষকরা ধান কাটে হারভেস্টার মেশিনের মাধ্যমে।

তিনি আরও বলেন, ২০০৮ সালের আগে প্রতিদিন বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যেত। ২০০৩ থেকে ২০০৬ প্রতি বছরের চেহারা ছিল এটি। আমার কাছে ডকুমেন্টস আছে। ২০০৮ সালে নির্বাচনে আমরা ইশতিহার দিয়েছিলাম এদেশের মানুষ না খেয়ে মরবে না। গত ১৪ বছরে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। একজন মানুষ যদি তারা (বিএনপি) দেখাতে পারে না খেয়ে মারা গেছে রাজনীতির সঙ্গে আমি ড. রাজ্জাক সম্পর্ক রাখব না।

জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার এহসান শাহ্সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page