October 4, 2026, 11:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রীসহ ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাথারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাওসিয়া বেগম (১৩) ও শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (২০)। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

স্থানীয়রা জানান, সকালে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী বাস ও সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।



Our Like Page