February 14, 2026, 9:03 am
শিরোনামঃ
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাত ১ টার দিকে গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে। এর আগে, বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষকের নামে ধর্মপাশা থানায় ওই ছাত্রীর মা মামলা করেন।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, প্রায় ছয় মাস ধরে বিদ্যালয়ে প্রাইভেট পড়ান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গত রোববার বিদ্যালয় ছুটি হওয়ার পর ওই ছাত্রী পড়া শেষ করে ভুলবশত একটি বই শ্রেণিকক্ষে ফেলে রেখে চলে যায়। পরে বিকেল সোয়া চারটার দিকে বইটি আনতে সে বিদ্যালয়ে যায়। তখন ওই শিক্ষক তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ছাত্রীটি দৌড়ে পালিয়ে যায় এবং ঘটনাটি মাকে জানায়।

ওই ছাত্রীর মা বলেন, ‘যে শিক্ষক তার নিজের ছাত্রীর ওপর কুনজর দেয়, সে কখনো শিক্ষক হতে পারে না। এ ঘটনায় আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে থানা-হাজতে থাকা ওই শিক্ষক বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।’

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গতকাল রাত একটার দিকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page