April 11, 2026, 2:27 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে সরকারী জমি দখলে সহায়তা সাবেক-বর্তমান ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি জমি দখলকারীদের সহায়তার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম এবং সাবেক ইউএনও ও সাবেক এসিল্যান্ডসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

সোমবার (২০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে মামলাটি করেছেন মুহিতুর রহমান তালুকদার নামের এক আইনজীবী।

মামলায় ছয়জন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাতজন ভূমি দখলকারীকে আসামি করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হলেন- জগন্নাথপুর উপজেলার বর্তমান ইউএনও সাজেদুল ইসলাম, সাবেক ইউএনও মাহফুজুল আলম মাসুম, সাবেক সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, সাবেক সার্ভেয়ার আব্দুল মোনায়েম খান, বর্তমান সার্ভেয়ার মুহিবুর রহমান ও সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা একে এম নাজমুল হুদা খান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মৌজার ১ নং খতিয়ানের ১২৫ নং দাগের ২২ শতক গোপাটের রাস্তা রকম ভূমি হবিবপুর (মাঝপাড়া) এলাকার বাসিন্দা মামলার আসামি আলকাব আলী, সিজিল মিয়া, রুহিন মিয়া, সুজাত মিয়া, আবু শায়েক ও জামাল মিয়া উক্ত ভূমি জবর দখল করেন। দীর্ঘ ছয় বছর পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই সরকারি জায়গা উচ্ছেদের জন্য ২০২০ সালের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) দখলকারীদের সাত দিনের মধ্যে উচ্ছেদের জন্য নির্দেশ দেন।

এক বছরেও ওই জায়গা দখল মুক্ত না হওয়ায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট মুহিতুর রহমান তালুকদার ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে ওই সরকারি জায়গা দখলমুক্ত করতে লিখিত আবেদন করেন।

এ বিষয়ে মামলার বাদী মুহিতুর রহমান তালুকদার বলেন, জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে, তিনি জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টরকে (আরডিসি) ব্যবস্থা নিতে বলেন। আরডিসি একই বছরের ২৪ অক্টোবর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামকে অবৈধ দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে তিনি সার্ভেয়ার মুহিবুর রহমানের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলেন। এ সময় সার্ভেয়ার মুহিবুর রহমান দুই লাখ টাকা উৎকোচ দাবি করেন। এতে প্রতিবাদ করলে ওই সার্ভেয়ার পুলিশের ভয়ভীতি দেখান।

এ আইনজীবী আরও বলেন, নিরুপায় হয়ে জনস্বার্থে সরকারি গোপাটের রাস্তা উদ্ধার ও দখলকারীদের সহায়তাকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করি। মামলায় সরকারি আদেশ অমান্য করে ঘুস দাবির কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। মামলা হয়েছে সেটার বিষয়েও জানি না।

তবে মামলার বাদী পক্ষের আইনজীবি আবুল আজাদ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page