September 7, 2026, 5:10 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

সুপ্রিমকোর্টে নারী আইনজীবী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করেছে নারী আইনজীবী কল্যাণ সংস্থা।

সুপ্রিমকোর্টের ক্রীড়া কমপ্লেক্সে কর্মচারীদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
নারী আইনজীবী কল্যাণ সংস্থার সৌজন্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলাল, বার এর সহ সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা ও সহ সম্পাদক নুরে আলম উজ্জ্বল প্রমূখ।
এসময় নারী আইনজীবী কল্যাণ সংস্থার সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী তৌফিকা করীম, সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপাসহ সুপ্রিমকোর্টের আইনজীবী ও এটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তালিকাভুক্ত টোকেনের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যালয়ের কর্মচারী ও এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে সুশৃঙ্খলতার সাথে কম্বল বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page