August 24, 2026, 5:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষের টাকা না দিলে নতুন লোক নিয়োগের হুমকির অভিযোগ যশোরে অস্ত্র মামলায় তাছের গাজীর ১০ বছরের কারাদণ্ড যশোরের অভয়নগরে ওয়ান শুটারগান গুলিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুরে চোরাই পালসারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর গ্রেপ্তার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি রাজনৈতিক মতাদর্শ নয় ; পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে : আইনমন্ত্রী মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক
এইমাত্রপাওয়াঃ

সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার : আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

১ আগস্ট শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের মহেশপুর আগমন উপলক্ষে স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান সরকারকে একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে হবে। পাশাপাশি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণের প্রত্যাশা পূরণ করাও সরকারের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, “বিগত ১৭ বছরে যেভাবে দুর্নীতি ও লুটপাট হয়েছে এবং মানুষের মধ্যে যে সুশাসনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারকে এগিয়ে যেতে হবে।”

জনগণের আস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মানুষ এখন বিশ্বাস করে, বর্তমান সরকারের অধীনে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে।”

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা শেখ শাহাজামান মোহন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও পৌর ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় স্থানীয় সরকারি অফিসার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page