October 8, 2026, 4:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সুস্থ শরীর আর প্রযুক্তিগত বিদ্যা থাকলে কোন যুবকই বেকার থাকবে না

এম এ কবীর, ঝিনাইদহ : বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ ফ্রি ল্যান্সিং প্রশিক্ষনের কর্মশালার আয়োজন করে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার সুধাংশু শেখর, পিআইও নিউটন বাইন, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও আরতি দত্তসহ উপজেলার পরিষদের কর্মকর্তা এবং প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আমাদের সীমিত সম্পদ কাজে লাগাতে দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। প্রত্যেকের হাতকে কর্মে পরিণত করতে পারলে দেশ উন্নতির শিখরে পৌছে যাবে। তিনি বলেন, সমাজে কোন কাজ ছোট নয়। একজন বেকার যুবক প্রশিক্ষন নিয়ে নিজের জীবনকে সাজাতে পারে।

জেলা প্রশাসক বলেন, অনেকেই নিজ দেশের রেষ্টুরেন্টে কাজ করতে দ্বিধাবোধ করেন, কিন্তু বিদেশে গিয়ে আবার তারা সেই কাজ করে অর্থ উপার্জন করেন। এ ক্ষেত্রে যুবকদের দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে। সুস্থ শরীর আর প্রযুক্তিগত বিদ্যা থাকলে কোন যুবকই বেকার থাকবে না। তিনি ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন নিয়ে বেকারত্ব ঘুচিয়ে সমাজ ও সংসারে যুবকদের অবদান রাখার আহবান জানান।

 

 

 



Our Like Page