October 4, 2026, 8:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে সফররত ভারতীয় নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে ভারতীয় নৌ বাহিনী প্রধান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌ বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় নৌ বাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তারা দুই দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌ বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি (সস্ত্রীক) এর নেতৃত্বে ৪ সদস্যের ভারতীয় নৌ বাহিনীর একটি প্রতিনিধি দল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ঢাকায় আগমন করেন। সফর শেষে দলটি আগামী ৫ ভারতে প্রত্যাবর্তন করবে।



Our Like Page