August 14, 2026, 11:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

সেনা-সীমান্তরক্ষীদের ফি‌রিয়ে নিতে আসছে মিয়ানমারের জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশ‌টির সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) বিভিন্ন সংস্থার ৩৩০ জন সদস্যকে দেশে ফেরাতে আজ (শনিবার) মিয়ানমা‌র নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে আসবে। সব প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব জাহাজটি তাদের নিয়ে ফিরে যাবে।

কূট‌নৈ‌তিক এক‌টি সূত্র জানায়, ৩৩০ সীমান্ত নিরাপত্তা রক্ষীকে ফিরিয়ে নিতে নেপিদো থেকে কক্সবাজারে, শনিবার মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ আসবে। জাহাজ ভেড়ার পর যত দ্রুত সম্ভব সকল প্রক্রিয়া শেষ করে মিয়ানমারের পালিয়ে আসা নিরাপত্তা রক্ষীদের নিয়ে জাহাজটি ফিরে যাবে।
কূটনৈতিক সূত্র বলছে, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। গত দুদিন বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে তাদের পালিয়ে আসা সীমান্ত রক্ষীদের ফেরত নেওয়ার বার্তা জানান।

এরই মধ্যে মিয়ানমারের নৌ-বাহিনীর একটি জাহাজ তাদের সীমান্ত রক্ষীদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে যাত্রা শুরু করেছে। জাহাজটি এখন সমুদ্র পথে আছে, বাংলাদেশের কক্সবাজারে শনিবার নোঙ্গর করবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজটি বাংলাদেশের জলসীমায় যাতে নোঙ্গর করতে পারে সে জন্য বাংলাদেশের অনুমতি চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে মিয়ানমার। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ নৌ-বাহিনী এখন মিয়ানমারের নৌ-জাহাজটিকে নোঙ্গর করার অনুমতি এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

কূটনৈতিক সূত্র আরও জানায়, শনিবার জাহাজটি কক্সবাজারে নোঙ্গর করার পর পালিয়ে আসা মিয়ানমারের মোট ৩৩০ সীমান্ত রক্ষীকে ওই জাহাজে তোলা, জাহাজের তেল নেওয়া, খাবার নেওয়াসহ আনুষঙ্গিক প্রক্রিয়া দ্রুত শেষ করে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page