May 4, 2026, 9:12 am
শিরোনামঃ
মাগুরায় এইচবিবি প্রকল্পের কাজ নিম্ন মানের ইট দিয়ে করার অভিযোগ জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মালিকদের হস্তক্ষেপের কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে : কামাল আহমেদ  মৌলভীবাজারে নামাজে সিজদারত অবস্থায় কলম দিয়ে বৃদ্ধকে হত্যা নেত্রকোনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল ; ২১ মে পুনর্নির্বাচন পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে ছাড় চান ট্রাম্প মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে আগে থেকেই ইঙ্গিত ছিল : জার্মান প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সোমালিয়া উপকূলের কাছাকাছি এলাকা সাগর থেকে ২ মার্কিন মেরিন সেনা নিখোঁজ

মার্কিন মেরিন সেনাদল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সোমালিয়া উপকূলের কাছাকাছি এলাকা থেকে দুই মার্কিন মেরিন সেনা নিখোঁজ হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বিবৃতি তুলে ধরে গণমাধ্যম ‘ইউএসএনআই নিউজ’ জানিয়েছে, সোমালিয়া উপকূলে সাগরে অবস্থানকালে মার্কিন নৌবাহিনীর দুই সেনা হারিয়ে গেছে। এ বিষয়ে  অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। গত বৃহস্পতিবার বিকেলে তারা নিখোঁজ হলেও শুক্রবার বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করলেও মেরিন সেনারা কোন জাহাজে ছিলেন বা তাদের নাম কী তা প্রকাশ করেনি সেন্টকম। তবে এটুকু বলা হয়েছে যে, নিখোঁজ মেরিন সেনারা ৫ম নৌবহরে মোতায়েন ছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, তল্লাশি চালানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত নিখোঁজ দুই মেরিন সেনা সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হবে না।

গত ১৭ অক্টোবর থেকে ইয়েমেনের প্রতিরোধ সংগঠন হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী দখলদার ইসরাইল অভিমুখী জাহাজগুলো আটকে দেওয়ার পদক্ষেপ নেয়ার পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে সামরিক জাহাজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে সন্ত্রাসবাদী মার্কিন সামরিক বাহিনী।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page