April 13, 2026, 10:22 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

সোর্স নির্ভরতা কমিয়ে প্রযুক্তি ব্যবহারে পুলিশের কাজে গতি এসেছে : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তদন্তকাজে সোর্স নির্ভরতা কমিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে পুলিশের কাজে গতি এসেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, এক সময় পুলিশের তদন্ত ছিল সোর্সনির্ভর। আর এখন তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে প্রায় ৯০ শতাংশ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। পুলিশের কার্যক্রমে এসেছে ব্যাপক গতিশীলতা।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনন্য অবদান রয়েছে।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা তাদের মেধা, মনন এবং শ্রম দিয়ে বাংলাদেশ পুলিশকে তিলে তিলে গড়ে তুলেছেন। অবসর গ্রহণের পরও তারা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, আপনারা চাকরিজীবনে অক্লান্ত শ্রম দিয়ে দেশের সেবা করেছেন। এখন অবসরের পরও ক্লান্তিহীনভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিশেষ করে শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ পুলিশেরও প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এ সময় আইজিপি সমিতির সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম বিশেষ করে মেসবয়দের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সভায় সমিতির পাঁচজন বয়জ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কর্মরত ৩ পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান স্মৃতি পুরস্কার দেওয়া হয়। এছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশুর সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের জন্য একজন নারী পুলিশ কর্মকর্তাকে প্রফেসর এনামুল হক লিলি-ড. এম এনামুল হক পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও, পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৪২ জন্য মেধাবী শিক্ষার্থীকে সমিতি পরিচালিত ‘মরহুম মহীউদ্দিন আহমদ চৌধুরী-এম সহীদুল ইসলাম চৌধুরী শিক্ষাবৃত্তি’ দেওয়া হয়। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে সমিতির ‘এম এন ভক্ত-শিপ্রা ভক্ত শিক্ষা ফান্ড’ ও ‘কেসি মল্লিক-মায়া শিক্ষা ফান্ড’ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ। এতে বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। বার্ষিক বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. বক্তিয়ার হোসেন ভূঞা। ধন্যবাদ জ্ঞাপন করেন সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page