November 27, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সৌদিতে বিরল শিলাবৃষ্টি

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : সৌদি আরবের কিছু  কিছু এলাকায় বিরল এক শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হয়ে এ দৃশ্যের ভিডিও ধারণ করেছে।

স্টর্ম সেন্টারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় এক বাসিন্দা বাইরে বের হয়ে শিলা সংগ্রহ করছেন । তিনি হাতে থাকা শিলাগুলো ক্যামেরায় দেখাতে থাকেন। এরপর তাঁর পেছন থেকে আরেক বাসিন্দাও তার হাতে থাকা শিলাগুলো দেখাতে থাকেন।

স্টর্মসেন্টারের আরেকটি ভিডিওতে দেখা গেছে, মরুভূমির বালু ছেয়ে গেছে ছোট ছোট শিলায়। মরু অঞ্চল হওয়ায় সৌদি আরবে বৃষ্টিপাতই খুব কম হয়। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম। তবে গত কয়েক দিন ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে।

এদিকেসংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর বলেছে, গত বৃহস্পতিবার হাত্তা (দুবাই) ও খাত্ততে ভারী বৃষ্টি হয়েছে। জনগণকে বিপর্যয়পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে কমলা ও হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page