October 26, 2026, 8:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সৌদিতে মর্মান্তিক বাস দূর্ঘটনায় নোয়াখালীর দুই যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মক্কার উদ্দেশ্যে যাবার পথে সৌদি আরবের আসির অঞ্চলের আবহা জেলা বাস দূর্ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শহীদুল ইসলাম (২৬) ও হেলাল উদ্দিন (৩৪) নামের নোয়াখালীর দুই যুবক রয়েছেন।

সোমবার দিবাগত রাতে মক্কা যাওয়ার পথে আবহা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর উল্টে ৪৭জন যাত্রী নিয়ে দূর্ঘটনার শিকার হয় বাসটি, পরে বাসটিতে আগুন ধরে যায়। দূর্ঘটনায় অন্তত ২২জন বাস যাত্রী নিহত হয়েছেন, যার মধ্যে ১৮জনই বাংলাদেশী বলে প্রাথমিক ভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতরা হচ্ছেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার  মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের শরীয়ত উল্যা জসিমের ছেলে শহীদুল ইসলাম ও চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের পশ্চিম রামনারায়ণপুর গ্রামের ভূঁইয়াজি বাড়ির হুমায়ন কবিরের ছেলে হেলাল উদ্দিন।

নিহত শহীদুল ইসলামের চাচা জয়নাল আবেদিন বাবুল বলেন, জীবিকার সন্ধানে গত রমজানের মাঝামাঝি সময় সৌদি আরবে যান শহীদুল। দুই ভাই এক বোনের মধ্যে শহীদুল ছিলো সবার বড়। সৌদিতে গিয়ে সেখানে একটি কোম্পানীতে চাকরি করতো সে। এরমধ্যে আর বাড়িতে আসা হয়নি। সোমবার রাতে ওমরা করতে পবিত্র মক্কার উদ্দেশ্যে বাস যোগে যাওয়ার সময় দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায় শহীদুল।

এদিকে অপর নিহত হেলাল উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ রিপন হোসেন বলেন, গত বছরের ১০ ফেব্রুয়ারি সৌদি আরবের আবহা জেলায় যান হেলাল উদ্দিন। সেখানে একটি কোম্পানীতে চাকরি নেন তিনি। দুই ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় ছিলেন হেলাল, তিন বছর বয়সী হাজাবি নামের একজন কন্যা সন্তান রয়েছে তার। নিজ কর্মস্থল থেকে অপর চার সহকর্মীকে নিয়ে সোমবার দিবাগত রাতে মক্কার উদ্দেশ্যে বাসে যাত্রা করেন তিনি। তাঁর কর্মস্থল থেকে কিছু দূর যাওয়ার পর বাসটি দূর্ঘটনার শিকার হলে তিনি গুরুত্বর আহত হন। পরে হাসপাতাল নেওয়ার পর মারা যান তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page