October 16, 2026, 10:24 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইরানি ক্বারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত ক্বারি ইউনুস শাহ মুরাদি সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। এই সাফল্যের জন্য তিনি প্রাইজ মানি হিসেবে তিন মিলিয়ন সৌদি রিয়াল বা আট লাখ ডলার পেয়েছেন।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগী ছিলেন। তবে সবাইকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন শাহ মুরাদি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের ক্বারি আব্দুল আজিজ আল-ফাকিহ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মরক্কোর প্রতিযোগী জাকারিয়া আল জিরাক। দ্বিতীয় স্থান অধিকার করায় আব্দুল আজিজ প্রাইজমানি পেয়েছেন ৫ লাখ ডলার।
আযান প্রতিযোগিতায় সৌদি আরব, ইন্দোনেশিয়া, লেবানন এবং ব্রিটেন শীর্ষ চার স্থান দখল করেছে।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সৌদি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। পুরো অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব ছিল সৌদি আরবের জেনারেল অথরিটি ফর ইন্টারটেইনমেন্ট।

এবারের কুরআন প্রতিযোগিতা শুরু হয় গত ২৩ মার্চ রমজানের প্রথম দিন। সৌদি আরবে পবিত্র রমজান মাসে কুরআন প্রতিযোগিতা খুবই জনপ্রিয় কর্মসূচি। এবারের প্রতিযোগিতায় মোট ৩০ লাখ ডলার প্রাইজ মানি দেয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page