October 21, 2026, 8:04 pm
শিরোনামঃ
যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার মটরসাইকেলসহ ১ জন আটক ও ২ জন পলাতক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব
এইমাত্রপাওয়াঃ

স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১৫ মে) রাশিয়ার সামরিক বাহিনীর স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন পুতিন।
২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন সালিয়ুকভ। তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনের আক্রমণে জড়িত থাকার তদারকি করেছিলেন। এর আগে চার বছর ধরে জেনারেল স্টাফের উপ-প্রধান ছিলেন তিনি।

এক সপ্তাহেরও কম সময় আগে, সালিয়ুকভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে রেড স্কয়ারে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেন।

গত বছর থেকে রাশিয়ার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সামরিক ও প্রতিরক্ষা খাতের এক ডজনেরও বেশি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের অনেকের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

১৯৯০ সাল থেকে বিভিন্ন শীর্ষ পদে থাকার পর গত বছর পদাবনতি দেওয়া হয় পুতিনের দীর্ঘদিনের মিত্র শোইগুকে।

এদিকে ক্রেমলিন অস্বীকার করে বলেছে, ইউক্রেনে বিপর্যয়ের পর রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বরখাস্ত করা সামরিক প্রতিষ্ঠান শুদ্ধি অভিযানের অংশ নয়।

আজকের বাংলা তারিখ

  • ২২শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page