September 22, 2026, 8:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান

স্টাফ রিপোর্টার : আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে এখন থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে না পারলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই এখন থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। মহেশপুরের ১২টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে হবে।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রানির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মনাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় আরও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page